শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায়ঢাকাসহ আট বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনাসরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তারা চিহ্নিত: আইজিপিজামায়াতের লংমার্চে সাধারণ মানুষের সাড়া নেই: রাশেদ খাঁনলংমার্চ করে লাভ নেই , পেট্রোল-গ্যাসের অপচয় হচ্ছে: আব্দুস সালামচট্টগ্রাম বিভাগে প্রবেশ করেছে ১১ দলীয় জোটের লংমার্চপ্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সিফাতকে মুক্তির আহ্বান জামায়াত আমিরেরচাঁদাবাজি-দুর্নীতি বরদাশত করা হবে না: শফিকুর রহমানভাঁওতাবাজি করলে সরকারকে ক্ষমা করবে না জনগণ: শফিকুর রহমানবৃষ্টিতে ডুবল দিল্লি বিমানবন্দরের প্রবেশপথ, ফ্লাইটে বিপর্যয়সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রি করবে যুক্তরাষ্ট্রপিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুঁশিয়ারি ট্রাম্পেরবলিভিয়ায় সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০গাজায় ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধারচোট যেন পিছুই ছাড়ছে না, আবারও মাঠের বাইরে নেইমাররেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তিরবগুড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে হিমাগারকে জরিমানাগান-নাচ-বিলাপ, নৌ পুলিশ কর্মকর্তার ভিডিও ভাইরাল

জামায়াতের লংমার্চে সাধারণ মানুষের সাড়া নেই: রাশেদ খাঁন

জামায়াতের লংমার্চে সাধারণ মানুষের সাড়া নেই: রাশেদ খাঁন
জামায়াতের লংমার্চে সাধারণ মানুষের সাড়া নেই: রাশেদ খাঁন
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৫, ২০২৬ ০২:৩৩ অপরাহ্ন

জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, লংমার্চে দলের নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই। জামায়াত নেতৃত্বাধীন ৯ দলীয় জোট সাধারণ মানুষকে আন্দোলনে টানতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস সংকট নিয়ে তিনি বলেন, ছয় মাসের সরকারের ওপর ১৮-২০ বছরের সমস্যা ও অব্যবস্থাপনার দায় চাপানোর চেষ্টা মূর্খতার শামিল। জুলাই জাতীয় সংসদ (সনদ) বাস্তবায়নে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

বিরোধীদলের ছয় দফা দাবিতে জনগণের আগ্রহ নেই দাবি করে রাশেদ খাঁন বলেন, লংমার্চের কারণে রাস্তাঘাট বন্ধ থাকায় জনভোগান্তি বাড়ছে। একই সঙ্গে এক লাখ লিটার তেল অপচয় এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে বলেও মন্তব্য করেন তিনি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।