শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

অতিভারী বৃষ্টি-বাঁধের পানি, পশ্চিমবঙ্গে বাড়ছে বন্যার শঙ্কা

অতিভারী বৃষ্টি-বাঁধের পানি, পশ্চিমবঙ্গে বাড়ছে বন্যার শঙ্কা
অতিভারী বৃষ্টি-বাঁধের পানি, পশ্চিমবঙ্গে বাড়ছে বন্যার শঙ্কা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৩, ২০২৬ ০৬:১৮ অপরাহ্ন

অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা। এর মধ্যে ডিভিসির মাইথন পাঞ্চেত বাঁধ এবং বাঁকুড়ার মুকুটমণিপুর বাঁধ থেকে পানি ছাড়ায় রাজ্যের কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার ( সেপ্টেম্বর) মাইথন থেকে আরও প্রায় লাখ ২০ হাজার কিউসেক পানি ছাড়ার কথা জানিয়েছে ডিভিসি। এতে হাওড়া, হুগলি, বাঁকুড়া পূর্ব বর্ধমানের দামোদর তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ডের তেনুঘাট বাঁধ থেকে পানিপ্রবাহ বাড়ায় মাইথন পাঞ্চেত থেকে পানি ছাড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্ভাব্য বন্যা মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার জেলা প্রশাসনকে সতর্ক করেছে ডিভিসি।

এদিকে মুকুটমণিপুর বাঁধ থেকেও ১৫ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে। এতে পশ্চিম মেদিনীপুরের বিনপুর, দাসপুর, ডেবরা পাঁশকুড়াসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।