শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে: বাণিজ্যমন্ত্রী

তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে: বাণিজ্যমন্ত্রী
তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে: বাণিজ্যমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৩, ২০২৬ ০৫:৫২ অপরাহ্ন

দেশে গত তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত ৪০২টি কারখানা বন্ধ হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এর মধ্যে বিজিএমইএর ২৮২টি এবং বিকেএমইএর ১২০টি কারখানা রয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব পোশাকশিল্পে পড়েছে। পাশাপাশি দেশের রাজনৈতিক অস্থিরতা, ব্যাংকিং খাতে তারল্যসংকট, ব্যবসা পরিচালনায় নানা চাপ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় অনেক কারখানা উৎপাদন চালিয়ে যেতে পারেনি।

তিনি আরও জানান, এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের পোশাকশিল্পে বাণিজ্য সুবিধা কমার ঝুঁকি রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও জোটের সঙ্গে বাণিজ্যিক চুক্তির উদ্যোগ নেয়া হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরে তৈরি পোশাক থেকে ৪৪ হাজার ৫০৫ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।