রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ফেসবুকের ফ্রি ব্যাজ পেতে মানতে হবে যেসব শর্তমণ্ডপ ভেঙে পড়ার আতঙ্কে কলকাতার পূজায় পদদলিত বহু মানুষবাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতিজেসিআই বাংলাদেশের টিওওয়াইপি পুরস্কার পেলেন ১০ তরুণ-তরুণীদুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধানডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ২ হাজার ৮৮বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে ২৩০০ নারী পেলেন প্রধানমন্ত্রীর উপহারের শাড়িসিভিতে মিথ্যা তথ্যের অভিযোগে পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদনপরিবেশবান্ধব নির্মাণ খাতে বাংলাদেশকে ২০ মিলিয়ন ইউরো দেবে জার্মানি ও ইইউসশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার প্রত্যয় প্রধানমন্ত্রীরহরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুই তেলবাহী ট্যাংকারে আগুনহুতি হামলার মুখে সৌদির পাশে মিশর, সব ধরনের সহায়তা দেয়ার ঘোষণাফ্রান্সে দাঙ্গা-লুটপাট, গ্রেপ্তার ১২০০ ছাড়াল; ধসে পড়ল ঐতিহাসিক ভবনভারতে মন্দিরের কাছে ট্রাকের ধাক্কায় নিহত ১২, আহত ২৯২০২৯ সালে আবুধাবিতে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনসৌদিকে মোকাবিলায় হুতিদের সাবমেরিনে অস্ত্র দিচ্ছে ইরানঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনোদুর্গাপূজা ঘিরে পঞ্চগড়ে এসআরবির বিশেষ নিরাপত্তাপাবনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র মহিলাদের মাঝে শাড়ি বিতরণ৬৬৬ কোটি টাকা করের রায়ের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের আপিল

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলা

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলা
কুয়েতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ০৩, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের মধ্যে কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এসব হামলা প্রতিহত করতে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

ইরানি গণমাধ্যমের দাবি, কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আলী আল সালেম বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও কমান্ডারের আবাসস্থল লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে।

কুয়েতের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, হামলাগুলোকে ‘শত্রুতামূলক’ হিসেবে দেখা হচ্ছে এবং সেগুলো মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

এর আগে ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা শুরু করে তেহরান। ইরান জানিয়েছে, কুয়েতে তাদের লক্ষ্য সাধারণ মানুষ নয়, বরং দেশটিতে থাকা মার্কিন সামরিক বাহিনী।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।