চলতি বছরের জুন শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। এটি মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ শেষে খেলাপি ঋণ ছিল ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ। আর বছরের শুরুতে খেলাপি ঋণ ছিল ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা।
অর্থাৎ, চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৬১ হাজার কোটি টাকার বেশি।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ সময়ে নতুন ঋণ খেলাপি হওয়ার পাশাপাশি আগের খেলাপি ঋণের সুদ এবং উচ্চ আদালতের আদেশের প্রভাবেও খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।