দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় ও দেশের বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে। এর আগে দাম ছিল ১৯৯ টাকা। ফলে ভোক্তাকে প্রতি লিটারে ৫ টাকা বেশি গুনতে হবে।
এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন দাম ছিল ১৯৫ টাকা।
সংশ্লিষ্টরা জানান, দেশের চাহিদার বড় অংশের সয়াবিন তেল আমদানিনির্ভর। আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও সংশ্লিষ্ট কাঁচামালের দাম বাড়লে আমদানি ব্যয়ও বেড়ে যায়। এবারও আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও আমদানি ব্যয় বিবেচনায় নিয়ে দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
এদিকে পাম অয়েলের দাম আগের মতোই বহাল থাকবে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।