শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

ঢাকা-১৩ আসনে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকা-১৩-তে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা
ঢাকা-১৩ আসনে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ৩১, ২০২৬ ০৫:২৬ অপরাহ্ন

ঢাকা-১৩ আসনে ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ চলাচল বন্ধে অভিযান চালানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ওই আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজের নির্দেশে সোমবার (৩১ আগস্ট) অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে ব্যাটারি চার্জিংয়ে ব্যবহৃত সরঞ্জাম বৈদ্যুতিক সংযোগ অপসারণ করা হয়েছে।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার ঢাকা-১৩ আসনের টাউন হল সভায় স্থানীয় বাসিন্দারা যানজট ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল নিয়ে অভিযোগ করেন। পরে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ববি হাজ্জাজ।

তিনি বলেন, জনগণের অভিযোগকে গুরুত্ব দিয়ে ঢাকা-১৩ এলাকায় যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।