শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

ভারতে চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

ভারতে চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২
ভারতে চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ৩১, ২০২৬ ০৪:০৯ অপরাহ্ন

ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় চলন্ত বাসে ১৬ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বাসচালক কুলদীপ (৩৯) ও কন্ডাক্টর সন্দীপকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ৪ আগস্ট এ ঘটনা ঘটে। সোমবার (৩১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, মৈনপুরী থেকে নয়ডায় এক কাজিনের বাড়িতে যাওয়ার পথে রাতে প্যারী চকে নামার পর বৃষ্টির মধ্যে আটকা পড়ে কিশোরী। পরে একটি যাত্রীবিহীন স্লিপার বাস তার কাছে থামে। কন্ডাক্টর বাসটি সেক্টর-৬৩-এর দিকে যাবে জানালে সে বাসে ওঠে। তবে পুলিশ বলছে, বাসটি আসলে গ্রেটার নয়ডার সুরজপুরের একটি ওয়ার্কশপ থেকে ফিরছিল।

কিশোরীর অভিযোগ, বাস চলার পর কন্ডাক্টর তার সঙ্গে যৌন নির্যাতন করেন এবং বাধা দিলে হত্যার হুমকি দেন। পরে তাকে দিল্লির কাশ্মীরি গেটের কাছে রিং রোড এলাকায় ফেলে রেখে অভিযুক্তরা চলে যায়।

ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করে এবং পুরো যাত্রাপথের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফরেনসিক পরীক্ষায় বাসের ভেতর থেকে কিশোরীর চুলের নমুনাও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুজন বিশ্বনাথ ট্রাভেলসের হয়ে দুই বছরের বেশি সময় ধরে কাজ করছিলেন বলে জানা গেছে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।