নতুন পে-স্কেলের সুপারিশ অনুমোদনের জন্য সোমবার (৩১ আগস্ট) বিকেলে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করার কথা রয়েছে। প্রস্তাব অনুযায়ী, দুই অর্থবছরে চার ধাপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হতে পারে।
সরকারি উচ্চপর্যায়ের আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। এতে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে মূল বেতন এবং পরবর্তী অর্থবছর থেকে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার প্রস্তাব রয়েছে।
প্রস্তাবিত পরিকল্পনায় মূল বেতনের ৩০ শতাংশ চলতি বছরের ১ জুলাই থেকে এবং আরও ৩৫ শতাংশ আগামী বছরের শুরু থেকে কার্যকর হতে পারে। অবশিষ্ট মূল বেতন পরবর্তী অর্থবছরের জুলাইয়ে এবং ভাতাগুলো ওই অর্থবছরের জানুয়ারিতে কার্যকর করার সুপারিশ করা হতে পারে।
নতুন পে-স্কেলে ২০টি গ্রেডই রাখা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝি গেজেট প্রকাশ হতে পারে। কর্মচারী ও পেনশনভোগীসহ ২০ লাখের বেশি মানুষ এ সুবিধার আওতায় আসবেন।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।