শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

বাংলাদেশিকে গুলি করে হত্যা, পরে নিজের মাথায় গুলি চালিয়ে সৌদি যুবকের আত্মহত্যা

বাংলাদেশিকে গুলি করে হত্যা, পরে নিজের মাথায় গুলি চালিয়ে সৌদি যুবকের আত্মহত্যা
বাংলাদেশিকে গুলি করে হত্যা, পরে নিজের মাথায় গুলি চালিয়ে সৌদি যুবকের আত্মহত্যা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ৩১, ২০২৬ ০২:১৮ অপরাহ্ন

সৌদি আরবের তায়েফে মো. কামরুল হোসেন (৩৭) নামে এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যার পর নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন এক সৌদি নাগরিক।

রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টার দিকে তায়েফের হাওয়াইয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামরুল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি প্রায় আড়াই বছর আগে জীবিকার জন্য সৌদি আরবে যান এবং দুই সন্তানের জনক ছিলেন।

নিহতের চাচাতো ভাই মো. সোলেমান রাসেল জানান, ডিউটি শেষে কামরুল কর্মস্থলের পাশে দাঁড়িয়ে স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় এক সৌদি তরুণ তাকে গুলি করেন। প্রাণ বাঁচাতে কামরুল মার্কেটের ভেতরে ঢুকে পড়লেও হামলাকারী সেখানে গিয়ে তাকে আরও তিন রাউন্ড গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ওই হামলাকারী নিজের মাথায় গুলি চালান।

কামরুলকে কী কারণে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। পরিবারের পক্ষ থেকে তার মরদেহ দেশে এনে পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।