শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

বগুড়ায় হৃদয় হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

বগুড়ায় হৃদয় হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন
বগুড়ায় হৃদয় হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ৩১, ২০২৬ ০১:০৩ অপরাহ্ন

বগুড়া মহানগরের কৈপাড়া এলাকায় চাঁদার দাবিতে ব্যবসায়ী রাগিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা জজ-৫ আদালতের বিচারক কৌশিক আহমেদ খোন্দকার এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আশিক, শাকিল ও মতিন।

রায়ে পাঁচ আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। জরিমানার অর্ধেক টাকা হৃদয়ের সন্তানের কাছে এবং বাকি অর্ধেক রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুলাই সন্ধ্যায় কৈপাড়া পুকুরপাড় এলাকায় হৃদয়ের ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হামলা চালান আসামিরা। চাঁদা না পেয়ে তারা ধারালো অস্ত্র দিয়ে হৃদয়কে কুপিয়ে আহত করেন। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তার বাবা মামুনুর রশিদকেও কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয়ের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা আয়েশা সিদ্দিকা বাদী হয়ে মামলা করেন।

সজল শেখ

বগুড়া জেলা প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।