শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

নেপালে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজার ২৪৭

নেপালে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজার ২৪৭
নেপালে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজার ২৪৭
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ৩১, ২০২৬ ১২:১০ অপরাহ্ন

নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৩ জনে। এছাড়া ৪ হাজার ২৪৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। খবর সিএনএনের।

সোমবার (৩১ আগস্ট) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, জরুরি উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ১০ হাজার ৪৫১ জনকে উদ্ধার করেছেন।

নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (এনডিআরআরএমএ) এসব তথ্য জানিয়েছে।

দুর্যোগকবলিত বিভিন্ন এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজদের সন্ধানে অভিযান চলায় প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।