শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায়ঢাকাসহ আট বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনাসরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তারা চিহ্নিত: আইজিপিজামায়াতের লংমার্চে সাধারণ মানুষের সাড়া নেই: রাশেদ খাঁনলংমার্চ করে লাভ নেই , পেট্রোল-গ্যাসের অপচয় হচ্ছে: আব্দুস সালামহাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ৪ শিশুরকারাগারে বন্দিদের জন্য ভিডিও কল সুবিধা, কথা কথা বলতে পারবেন স্বজনদের সঙ্গেচট্টগ্রাম বিভাগে প্রবেশ করেছে ১১ দলীয় জোটের লংমার্চপ্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সিফাতকে মুক্তির আহ্বান জামায়াত আমিরেরচাঁদাবাজি-দুর্নীতি বরদাশত করা হবে না: শফিকুর রহমানভাঁওতাবাজি করলে সরকারকে ক্ষমা করবে না জনগণ: শফিকুর রহমানবৃষ্টিতে ডুবল দিল্লি বিমানবন্দরের প্রবেশপথ, ফ্লাইটে বিপর্যয়সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রি করবে যুক্তরাষ্ট্রপিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুঁশিয়ারি ট্রাম্পেরবলিভিয়ায় সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০কানাডায় দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আর্ট শিক্ষক গ্রেপ্তারগাজায় ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধারযুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় শুধু প্রতিরোধ গড়ে তোলা যথেষ্ট নয়: তেহরানের মেয়রচোট যেন পিছুই ছাড়ছে না, আবারও মাঠের বাইরে নেইমাররেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তিরবগুড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে হিমাগারকে জরিমানাগান-নাচ-বিলাপ, নৌ পুলিশ কর্মকর্তার ভিডিও ভাইরাল

২৬৭ যাত্রী নিয়ে ফেরি ডুবে নিহত ১

২৬৭ যাত্রী নিয়ে ফেরি ডুবে নিহত ১
২৬৭ যাত্রী নিয়ে ফেরি ডুবে নিহত ১
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ৩০, ২০২৬ ০৭:৪৫ অপরাহ্ন

সাইপ্রাসের উত্তরাঞ্চলের উপকূলের কাছে ২৬৭ জন যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) এ ঘটনা ঘটে বলে তুর্কি গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা।

ক্যাটামারান ধরনের ফেরিটি কিরেনিয়া বা গিরনে বন্দর থেকে যাত্রা শুরুর পর উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে গিয়ে ডুবতে শুরু করে। তুর্কি সাইপ্রিয়টের পরিবহনমন্ত্রী এরহান আরিকলি জানান, এ ঘটনায় একজন যাত্রী মারা গেছেন।

তুর্কি সাইপ্রিয়টের প্রধানমন্ত্রী উনাল উস্তেল বলেন, ফেরিটি উল্টে যাওয়ার সময় এতে ২৬৭ জন যাত্রী ছিলেন। উদ্ধারকারীরা প্রায় ১০০ জনকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন। আহতদের উদ্ধারে অভিযান চলছে।

উদ্ধার করা আহতদের বন্দরে নিয়ে স্থানীয় হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি। দুর্ঘটনার কারণ তদন্ত করা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তুর্কি টেলিভিশনে প্রচারিত ছবিতে পানিতে উল্টে থাকা ফেরিটি দেখা গেছে। ফেরিটির ওপর লাইফ জ্যাকেট পরা কয়েকজন যাত্রীকেও দেখা যায়। দুর্ঘটনার সময় আবহাওয়া রৌদ্রোজ্জ্বল ছিল এবং ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি নৌযান দেখা যায়।

তুর্কি সাইপ্রিয়টের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার ও স্বাস্থ্যসেবা কর্মীদের দ্রুত সাড়া দেয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে। আহতদের চিকিৎসার জন্য অঞ্চলটির হাসপাতালগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।