সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

ঢাকায় ছিনতাইকারীর হামলায় নিহত শিক্ষিকা রনজিলা পারভীনের দাফন সম্পন্ন

ঢাকায় ছিনতাইকারীর হামলায় নিহত শিক্ষিকা রনজিলা পারভীনের দাফন সম্পন্ন
ঢাকায় ছিনতাইকারীর হামলায় নিহত শিক্ষিকা রনজিলা পারভীনের দাফন সম্পন্ন
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ৩০, ২০২৬ ০৬:৫৯ অপরাহ্ন

ঢাকায় ছিনতাইকারীর কবলে পড়ে নিহত বগুড়ার গাবতলীর বাগবাড়ি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিলা পারভীনের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (৩০ আগস্ট) বাদ যোহর বিদ্যালয় মাঠে প্রথম জানাজা এবং বাদ আসর তরফসরতাজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শেষবারের মতো প্রিয় শিক্ষককে দেখতে বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন সহকর্মী শিক্ষার্থীরা। যে বিদ্যালয়ে তিন দশকের বেশি সময় শিক্ষকতা করেছেন, সেখানেই তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে বিদ্যালয়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রধান শিক্ষকের চেয়ারটি পড়ে আছে ফাঁকা।

শনিবার দিবাগত রাতে রনজিলার মরদেহ বগুড়ায় পৌঁছায়। স্বামী আব্দুল মতিন একমাত্র মেয়ে রাইসা আক্তারসহ স্বজন, প্রতিবেশী শিক্ষার্থীরা তার মৃত্যুতে শোকাহত।

সজল শেখ 
বগুড়া জেলা প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।