সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

সীমান্তে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ৩২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

সীমান্তে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ৩২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
সীমান্তে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ৩২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ৩০, ২০২৬ ০৩:৪৮ অপরাহ্ন

বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় প্রায় ৩২ কোটি টাকা মূল্যের স্বর্ণের বড় একটি চালান আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)

রোববার (৩০ আগস্ট) বিএসএফ জানায়, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বানিপুর বর্ডার আউটপোস্ট এলাকায় ভোররাতে অভিযান চালিয়ে ১৫ কেজি ৬০৭ গ্রাম স্বর্ণের বিস্কুট উদ্ধার করা হয়। নিয়মিত টহলের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক নারীকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে এসব স্বর্ণ পাওয়া যায়।

বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়নের সদস্যরা স্বর্ণগুলো জব্দ করেন। ভারতীয় বাজারে উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ২৪ কোটি ৯৫ লাখ ৫৬ হাজার রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ কোটি টাকা।

আটক নারীকে জিজ্ঞাসাবাদের পর স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই চালানের সঙ্গে আরও কারা জড়িত, কোথা থেকে স্বর্ণগুলো আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিলএসব বিষয়ে তদন্ত চলছে।

বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধারের পর সীমান্ত এলাকায় চোরাচালান ঠেকাতে নজরদারি আরও বাড়িয়েছে বিএসএফ। তদন্তকারীরা ধারণা করছেন, এর মাধ্যমে একটি বড় পাচারচক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।