দেশের ৬৪ জেলায় ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপকে দেয়া দায়িত্বের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন আইনজীবী শিশির মনির।
রোববার (৩০ আগস্ট) জামায়াতের ১০ সংসদ সদস্য বাদী হয়ে মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করে রিটটি দায়ের করেন।
রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ২০০১ সালেও একইভাবে জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছিল। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা রিটে হাইকোর্ট দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন।
তিনি বলেন, সংবিধান, রুলস অব বিজনেস ও উচ্চ আদালতের আগের রায়ের আলোকে এ ধরনের দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি।
রিটকারী সংসদ সদস্যরা হলেন—নাজিবুর রহমান, মীর আহমেদ বিন কাসেম, গোলাম রাব্বানী, নুরুল ইসলাম, মাসুদ পারভেজ, মো. আজিজুর রহমান, শেখ মনজুরুল হক, শফিকুল ইসলাম মাসুদ, সালাউদ্দিন ও মো. জহিরুল ইসলাম। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে রিটটির শুনানি হওয়ার কথা রয়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।