শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
চারজনের মৃত্যু শ্বাসরোধে, মেলেনি ধর্ষণের আলামত দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাপুলিশে ১৪ হাজার ৪০০ পদে নিয়োগের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রীমক্কা প্যাক্টে যোগদানের প্রস্তাব পেলে ইতিবাচকভাবে দেখবে ঢাকাহলি ক্রস কলেজে বিবাহিতদের ভর্তি নিষেধ, বিয়ে করলে টিসিকার্যপ্রণালী বিধি লঙ্ঘন, হট্টগোলে উত্তপ্ত সংসদস্থানীয় নির্বাচনের তফসিল সেপ্টেম্বরে, প্রথম ধাপের ভোট ডিসেম্বরে করতে চায় ইসিসারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-হুইপজুলাই সনদ বাস্তবায়নে সব দলের সহযোগিতা চান চিফ হুইপস্ত্রীসহ বিদেশ পালানোর চেষ্টা, শেখ পরশের দেশত্যাগে নিষেধাজ্ঞাসংসদ অধিবেশনের আগে বিরোধী দলের সভাদুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাসইয়াবাসহ গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা আজীবন বহিষ্কারহিমবাহ ধসেই নেপালে ভয়াবহ বন্যা, ১৬০ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৮৪৪ জনচোখের সামনে স্ত্রী-সন্তানকে ভাসিয়ে নিল বন্যানেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধসে নিখোঁজ প্রায় ১,৫০০নেপালে বন্যায় উদ্ধারকাজে ২ হাজার সেনা মোতায়েননেপালে এখনও নিখোঁজ ছয় শতাধিক পর্যটকনেপাল-চীন সীমান্তে আকস্মিক বন্যা: কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্যোগনেপালে বন্যা-ভূমিধসে ২৮৮ ভারতীয় নিখোঁজ, উদ্ধার ২১নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৩৩২, নিখোঁজ ১৫০০নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ২৭০সৌদি আরবে ভারী বৃষ্টি-বন্যার শঙ্কা, রেড অ্যালার্টসালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডননেপালে কেমন আছেন অপু বিশ্বাস, জানালেন নিজেইবগুড়ায় বাসচাপায় ৭ জন নিহত, চালক গ্রেপ্তারসালাহউদ্দিনের গুম মামলায় ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

সৌদি আরবে ভারী বৃষ্টি-বন্যার শঙ্কা, রেড অ্যালার্ট

সৌদি আরবে ভারী বৃষ্টি-বন্যার শঙ্কা, রেড অ্যালার্ট
সৌদি আরবে ভারী বৃষ্টি-বন্যার শঙ্কা, রেড অ্যালার্ট
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৭, ২০২৬ ০৪:২৬ অপরাহ্ন

সৌদি আরবের কয়েকটি অঞ্চলে ভারী বজ্রবৃষ্টি, আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ঝোড়ো বাতাসের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশটির ন্যাশনাল সেন্টার ফর মিটিওরোলজি বা এনসিএম এ সতর্কতা জারি করে। খবর গালফ নিউজের।

এনসিএম জানিয়েছে, জাজান, আসির, আল বাহা, মক্কা ও মদিনার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। এতে আকস্মিক বন্যার পাশাপাশি শিলাবৃষ্টি ও বালুঝড়ের আশঙ্কাও রয়েছে।

মক্কার তায়েফ, আল কামিল ও আদহাম এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাসে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মদিনার আল আইস, আল মাহদ ও বদর এলাকায় দেয়া হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। আর জেদ্দা, রাবিগ ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি ও ধুলোঝড়ের আশঙ্কায় ইয়েলো অ্যালার্ট জারি রয়েছে।

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও দেশটির বিভিন্ন এলাকায় তাপমাত্রা চড়া থাকবে। মদিনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। দাম্মামে ৪৬ এবং রিয়াদ ও বুরাইদাহতে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পূর্বাভাস দেয়া হয়েছে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।