শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

হলি ক্রস কলেজে বিবাহিতদের ভর্তি নিষেধ, বিয়ে করলে টিসি

হলি ক্রস কলেজে বিবাহিতদের ভর্তি নিষেধ, বিয়ে করলে টিসি
হলি ক্রস কলেজে বিবাহিতদের ভর্তি নিষেধ, বিয়ে করলে টিসি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৭, ২০২৬ ০৩:৩৯ অপরাহ্ন

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিবাহিত শিক্ষার্থীদের ভর্তি না নেয়ার সিদ্ধান্ত জানিয়েছে রাজধানীর হলি ক্রস কলেজ। একই সঙ্গে কলেজে পড়াশোনার সময় কোনো শিক্ষার্থী বিয়ে করলে তার ভর্তি বাতিল করে ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি দেয়া হবে।

সম্প্রতি প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বিবাহিত শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। আর শিক্ষাবর্ষ চলাকালে কোনো শিক্ষার্থীর বিয়ে হলে তাকে টিসি দেয়া হবে।

ছাড়া নিয়মিত ব্যবহারিক ক্লাসে উপস্থিতি, নির্ধারিত ইউনিফর্ম পরা, শরীরচর্চা এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশ নেয়া বাধ্যতামূলক করা হয়েছে। কলেজে মোবাইল ফোন আনা ব্যবহারও নিষিদ্ধ থাকবে।

এবার এসএসসির ফল লিখিত সিলেকশন টেস্টের ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করবে কলেজটি। আগামী সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি ৫০০ টাকা।

মানবিক ব্যবসায় শিক্ষা বিভাগের সিলেকশন টেস্ট হবে ১০ সেপ্টেম্বর এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা ১১ সেপ্টেম্বর। চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১৫ সেপ্টেম্বর দুপুর ১টার পর।

কলেজটিতে বিজ্ঞান বিভাগে ৭৮০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮০টি এবং মানবিক বিভাগে ২৭০টি আসন রয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।