শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
চারজনের মৃত্যু শ্বাসরোধে, মেলেনি ধর্ষণের আলামত দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাপুলিশে ১৪ হাজার ৪০০ পদে নিয়োগের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রীমক্কা প্যাক্টে যোগদানের প্রস্তাব পেলে ইতিবাচকভাবে দেখবে ঢাকাহলি ক্রস কলেজে বিবাহিতদের ভর্তি নিষেধ, বিয়ে করলে টিসিকার্যপ্রণালী বিধি লঙ্ঘন, হট্টগোলে উত্তপ্ত সংসদস্থানীয় নির্বাচনের তফসিল সেপ্টেম্বরে, প্রথম ধাপের ভোট ডিসেম্বরে করতে চায় ইসিসারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-হুইপজুলাই সনদ বাস্তবায়নে সব দলের সহযোগিতা চান চিফ হুইপস্ত্রীসহ বিদেশ পালানোর চেষ্টা, শেখ পরশের দেশত্যাগে নিষেধাজ্ঞাসংসদ অধিবেশনের আগে বিরোধী দলের সভাদুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাসইয়াবাসহ গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা আজীবন বহিষ্কারহিমবাহ ধসেই নেপালে ভয়াবহ বন্যা, ১৬০ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৮৪৪ জনচোখের সামনে স্ত্রী-সন্তানকে ভাসিয়ে নিল বন্যানেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধসে নিখোঁজ প্রায় ১,৫০০নেপালে বন্যায় উদ্ধারকাজে ২ হাজার সেনা মোতায়েননেপালে এখনও নিখোঁজ ছয় শতাধিক পর্যটকনেপাল-চীন সীমান্তে আকস্মিক বন্যা: কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্যোগনেপালে বন্যা-ভূমিধসে ২৮৮ ভারতীয় নিখোঁজ, উদ্ধার ২১নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৩৩২, নিখোঁজ ১৫০০নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ২৭০সৌদি আরবে ভারী বৃষ্টি-বন্যার শঙ্কা, রেড অ্যালার্টসালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডননেপালে কেমন আছেন অপু বিশ্বাস, জানালেন নিজেইবগুড়ায় বাসচাপায় ৭ জন নিহত, চালক গ্রেপ্তারসালাহউদ্দিনের গুম মামলায় ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৭, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন

বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির মাধ্যমে সরকারের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা ক্ষতির অভিযোগে দায়ের করা ১৫ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৯ মার্চ মির্জা আব্বাসসহ ২১ জনের বিরুদ্ধে পৃথক ১৫টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় মির্জা আব্বাসসহ ১২ জনকে আসামি করা হয়।

পরে তদন্ত শেষে ওই বছরের ২৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মামলাগুলোর রায় ঘোষণা করা হয়।

একই সঙ্গে এসব মামলায় আমির খসরু মাহমুদ চৌধুরী, আহমেদ আকবর সোবহানসহ অন্য আসামিরাও খালাস পেয়েছেন। অভিযোগ ছিল, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে ১৮টি পরিত্যক্ত সরকারি বাড়ি পছন্দের ব্যক্তিদের কাছে বিক্রি করে সরকারকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।