পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেয়া হয়েছে। র্যাব, ডিএমপি, পিবিআই, সিআইডি, এসবি, এপিবিএন ও রংপুর মহানগর পুলিশে গুরুত্বপূর্ণ পদে এই রদবদল আনা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়ন করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক করা হয়েছে। রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার এবং এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশ কমিশনার করা হয়েছে।
এছাড়া ডিএমপির উপকমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। পুলিশ সুপার পদমর্যাদার আরও নয় কর্মকর্তাকে পিবিআই, সিআইডি, এপিবিএন ও প্রশিক্ষণকেন্দ্রসহ বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
পাশাপাশি কয়েকজন কর্মকর্তার আগের বদলির আদেশও বাতিল করা হয়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।