মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
রংপুরে ৪ হত্যা, এবার তদন্তের দায়িত্ব পেল ডিবিবঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৫ জেলেরোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় ইইউ রাষ্ট্রদূতের উদ্বেগবিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীরভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎস্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা চালুর নির্দেশচলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলমজে-১০সিই কিনতে চীনের সঙ্গে চুক্তির পথে বাংলাদেশমহানবীর আদর্শে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান: প্রধানমন্ত্রীরবিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎইরানের সঙ্গে পাকিস্তান সেনাপ্রধানের আলোচনা শেষ, গুরুত্ব হরমুজ ও যুদ্ধ নিরসনেহিজাব ইসলামের অপরিহার্য অংশ নয়: ভারতীয় হাইকোর্টলোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুতিদেরটানা বৃষ্টিতে ডুবছে দিল্লি, রেড অ্যালার্ট জারিযৌন অপরাধ ঠেকাতে বন্দীদের বিশেষ ওষুধ দেবে যুক্তরাজ্যসালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবারও নামঞ্জুরজাতীয় পতাকার আদলে পোশাক, বিতর্কে উর্বশীনিজেকে ‘ভার্জিন’ দাবি করে ফের আলোচনায় মেঘনা আলমসংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধবগুড়ায় বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫০১একরামুল হত্যা মামলায় ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহএকরামুল হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণের নির্দেশ

জে-১০সিই কিনতে চীনের সঙ্গে চুক্তির পথে বাংলাদেশ

জে-১০সিই কিনতে চীনের সঙ্গে চুক্তির পথে বাংলাদেশ
জে-১০সিই কিনতে চীনের সঙ্গে চুক্তির পথে বাংলাদেশ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৫, ২০২৬ ০৫:৪২ অপরাহ্ন

চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ সরকার বেশ এগিয়ে গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। এ জন্য খসড়া চুক্তিপত্রও প্রস্তুত করা হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে চীনের জে-১০ যুদ্ধবিমান ভালো সক্ষমতা দেখিয়েছে। এ কারণে বাংলাদেশের পক্ষ থেকে এই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে।

জাহেদ উর রহমান বলেন, রাফালকে ৪ দশমিক ৫ প্রজন্মের আধুনিক যুদ্ধবিমানগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। সেই রাফালের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে জে-১০ ভালো সক্ষমতা দেখিয়েছে বলে দাবি করেন তিনি।

দামের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, একই মানের ইউরোপীয় রাফাল বা ইউরোফাইটার টাইফুনের তুলনায় চীনের যুদ্ধবিমানের দাম তুলনামূলকভাবে কম।

তিনি আশা প্রকাশ করেন, জে-১০সিই কেনার প্রক্রিয়ায় বাংলাদেশ ভালোভাবেই এগিয়ে যাবে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !