স্থানীয় সরকার বিভাগের সব প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
এ জন্য দেশের সব সিটি কর্পোরেশনের প্রশাসক, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়েছে।
নতুন ব্যবস্থায় ফেস রিকগনিশন ও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি শনাক্ত করা হবে। পাশাপাশি ক্লাউডভিত্তিক অনলাইন ড্যাশবোর্ডে হাজিরার তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা যাবে।
স্থানীয় সরকার বিভাগের চিঠিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীকে আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থায় নিবন্ধনের ব্যবস্থা করতে হবে।
সরকার আশা করছে, নতুন এ ব্যবস্থার ফলে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।