মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
রংপুরে ৪ হত্যা, এবার তদন্তের দায়িত্ব পেল ডিবিবঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৫ জেলেরোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় ইইউ রাষ্ট্রদূতের উদ্বেগবিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীরভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎস্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা চালুর নির্দেশচলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলমজে-১০সিই কিনতে চীনের সঙ্গে চুক্তির পথে বাংলাদেশমহানবীর আদর্শে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান: প্রধানমন্ত্রীরবিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎইরানের সঙ্গে পাকিস্তান সেনাপ্রধানের আলোচনা শেষ, গুরুত্ব হরমুজ ও যুদ্ধ নিরসনেহিজাব ইসলামের অপরিহার্য অংশ নয়: ভারতীয় হাইকোর্টলোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুতিদেরটানা বৃষ্টিতে ডুবছে দিল্লি, রেড অ্যালার্ট জারিযৌন অপরাধ ঠেকাতে বন্দীদের বিশেষ ওষুধ দেবে যুক্তরাজ্যসালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবারও নামঞ্জুরজাতীয় পতাকার আদলে পোশাক, বিতর্কে উর্বশীনিজেকে ‘ভার্জিন’ দাবি করে ফের আলোচনায় মেঘনা আলমসংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধবগুড়ায় বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫০১একরামুল হত্যা মামলায় ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহএকরামুল হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণের নির্দেশ

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর
ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৫, ২০২৬ ০৩:০২ অপরাহ্ন

ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প উৎস হিসেবে লবণাক্ত পানি শোধনের উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য চাঁদপুরের নদীর মোহনা ও মোংলার সমুদ্র উপকূলে ফিজিবিলিটি স্টাডি করার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান।

তিনি বলেন, ঢাকার ৭৪ শতাংশ পানি ভূগর্ভস্থ উৎস থেকে তোলা হয়। এতে পানির স্তরের ওপর চাপ বাড়ছে। তাই লবণাক্ত পানি শোধন করে পাইপলাইনের মাধ্যমে সরবরাহের পরিকল্পনা নেয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, মেঘনা নদী থেকে পানি এনে ঢাকায় সরবরাহের জন্য ১৬ হাজার কোটি টাকার সায়েদাবাদ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পটি চালু হলে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে।

এ প্রকল্পে ডেনমার্ক সরকার প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা সহযোগিতা করবে। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটমেন্টের জন্য দেশটি ১০০ কোটি টাকা সহায়তা দিচ্ছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !