মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
রংপুরে ৪ হত্যা, এবার তদন্তের দায়িত্ব পেল ডিবিবঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৫ জেলেরোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় ইইউ রাষ্ট্রদূতের উদ্বেগবিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীরভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎস্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা চালুর নির্দেশচলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলমজে-১০সিই কিনতে চীনের সঙ্গে চুক্তির পথে বাংলাদেশমহানবীর আদর্শে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান: প্রধানমন্ত্রীরবিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎইরানের সঙ্গে পাকিস্তান সেনাপ্রধানের আলোচনা শেষ, গুরুত্ব হরমুজ ও যুদ্ধ নিরসনেহিজাব ইসলামের অপরিহার্য অংশ নয়: ভারতীয় হাইকোর্টলোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুতিদেরটানা বৃষ্টিতে ডুবছে দিল্লি, রেড অ্যালার্ট জারিযৌন অপরাধ ঠেকাতে বন্দীদের বিশেষ ওষুধ দেবে যুক্তরাজ্যসালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবারও নামঞ্জুরজাতীয় পতাকার আদলে পোশাক, বিতর্কে উর্বশীনিজেকে ‘ভার্জিন’ দাবি করে ফের আলোচনায় মেঘনা আলমসংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধবগুড়ায় বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫০১একরামুল হত্যা মামলায় ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহএকরামুল হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণের নির্দেশ

বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর

বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর
বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৫, ২০২৬ ০২:৫৫ অপরাহ্ন

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও সংসদ টিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে সরকারি টেলিভিশনে বিরোধী দলের খবরও গুরুত্ব দিয়ে প্রচারের নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, বিটিভির সঙ্গে আলোচনায় তার ও প্রতিমন্ত্রীর প্রথম অনুরোধ ছিল তাদের ছবি যতটা সম্ভব কম দেখানো। তবে দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থার কারণে এটি পরিবর্তনে সময় লাগছে।

এদিকে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সরকারি টেলিভিশনে শুধু সরকারি দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের খবর প্রচার করা হবে না। আনুপাতিক হারে বিরোধী দলের সদস্য এবং সংসদের বাইরে থাকা বিরোধী দলগুলোর খবরও প্রচার করতে হবে।

তিনি বলেন, সরকারের পক্ষে বা বিপক্ষে হলেও জনগণের স্বার্থসংশ্লিষ্ট বক্তব্য তুলে ধরাই গণতন্ত্রের অংশ। এ সিদ্ধান্ত বাস্তবায়নে মঙ্গলবার থেকেই সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !