মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
রংপুরে ৪ হত্যা, এবার তদন্তের দায়িত্ব পেল ডিবিবঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৫ জেলেরোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় ইইউ রাষ্ট্রদূতের উদ্বেগবিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীরভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎস্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা চালুর নির্দেশচলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলমজে-১০সিই কিনতে চীনের সঙ্গে চুক্তির পথে বাংলাদেশমহানবীর আদর্শে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান: প্রধানমন্ত্রীরবিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎইরানের সঙ্গে পাকিস্তান সেনাপ্রধানের আলোচনা শেষ, গুরুত্ব হরমুজ ও যুদ্ধ নিরসনেহিজাব ইসলামের অপরিহার্য অংশ নয়: ভারতীয় হাইকোর্টলোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুতিদেরটানা বৃষ্টিতে ডুবছে দিল্লি, রেড অ্যালার্ট জারিযৌন অপরাধ ঠেকাতে বন্দীদের বিশেষ ওষুধ দেবে যুক্তরাজ্যসালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবারও নামঞ্জুরজাতীয় পতাকার আদলে পোশাক, বিতর্কে উর্বশীনিজেকে ‘ভার্জিন’ দাবি করে ফের আলোচনায় মেঘনা আলমসংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধবগুড়ায় বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫০১একরামুল হত্যা মামলায় ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহএকরামুল হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণের নির্দেশ

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় ইইউ রাষ্ট্রদূতের উদ্বেগ

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় ইইউ রাষ্ট্রদূতের উদ্বেগ
রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় ইইউ রাষ্ট্রদূতের উদ্বেগ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৫, ২০২৬ ০১:১৪ অপরাহ্ন

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের এখনো নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো শুরু না হওয়ায় উদ্বেগ জানিয়েছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে তিনি এ উদ্বেগ জানান।

ইইউ রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়ন কাজ করবে। একই সঙ্গে রোহিঙ্গাদের পাশাপাশি কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও সহায়তা দেয়া হচ্ছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত ও দমন-পীড়নের মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়ার নয় বছর পূর্ণ হচ্ছে। তবে দীর্ঘ এই সময়ে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি।

এদিকে কূটনৈতিক মিশনগুলোর এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার অধিকার থাকলেও মিয়ানমারের চলমান অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতার কারণে টেকসই প্রত্যাবাসনের পরিবেশ এখনো তৈরি হয়নি।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !