শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

প্রকাশ হলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি

প্রকাশ হলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি
প্রকাশ হলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৪, ২০২৬ ০৫:৩২ অপরাহ্ন

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৪ মার্চ বাংলা আবশ্যিক প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এই পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল। এরপর ২২ এপ্রিলের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শেষ করে নম্বর অনলাইনে পাঠাতে হবে।

সোমবার (২৪ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে। পরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তা অনুমোদন করেছে।

এর আগে আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারিতে নেয়ার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থী। অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।

পরে গেল ২ জুন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন। অংশীজনদের মতামত বিবেচনায় নিয়ে প্রয়োজনে এসএসসি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।

এরই ধারাবাহিকতায় পবিত্র রমজান ও ঈদুল ফিতরের বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষা মার্চে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।