মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি, বড় ঝুঁকিতে চাকরিপ্রার্থীরাঘুষ.সাইটে ৩ দিনেই ১৩২৯ অভিযোগ, ঘুষ দাবি ২৫ কোটি টাকাপ্রকাশ হলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিজাতীয় নির্বাচনের চেয়ে ভালো করতে চাই স্থানীয় নির্বাচন: সিইসিঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান মঙ্গলবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতিনুসরাত হত্যা: অধ্যক্ষসহ ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবননিষিদ্ধ সংগঠনের সভা-সমাবেশের অধিকার নেই: আইনমন্ত্রীজামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখেছে: রাশেদভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়চার আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতে স্কিম ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংকরাজনৈতিক মতভেদ থাকলেও বাণিজ্য এগিয়ে নেয়ার বার্তা ভারতেরনাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহতইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ১ ডলারে ২০ লাখহরমুজে নিয়ম না মানলে জাহাজ আটক বা জব্দের হুঁশিয়ারিভারতের মহারাষ্ট্রের হাসপাতালে আগুন, ৩ নবজাতকের মৃত্যুকলকাতায় একসঙ্গে ২২১ হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি পর্যটকরাঅভিষেকেই জোড়া গোল, নতুন ক্লাবকে জেতালেন সালাহকঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিনজুলাই হত্যাকাণ্ডে উসকানির অভিযোগে ট্রাইব্যুনালে ৩ সাংবাদিকমালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ২৫ এজেন্সির তালিকা ঘিরে সিন্ডিকেটের শঙ্কাসালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডিনুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায় আজ

কলকাতায় একসঙ্গে ২২১ হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি পর্যটকরা

কলকাতায় একসঙ্গে ২২১ হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি পর্যটকরা
কলকাতায় একসঙ্গে ২২১ হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি পর্যটকরা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৪, ২০২৬ ০৫:০৫ অপরাহ্ন

ভারতের কলকাতার নিউমার্কেট এলাকায় মাত্র ৪৮ ঘণ্টায় ২২১টি হোটেল ও ৯টি রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রশাসনের অভিযানে এসব প্রতিষ্ঠান বন্ধ করা হয়। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সেখানে থাকা বাংলাদেশি পর্যটকরা।

মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন হোটেলে ভয়াবহ আগুনে অন্তত ৯ জনের মৃত্যুর পর কলকাতা প্রশাসন হোটেলগুলোর নিরাপত্তাব্যবস্থা যাচাইয়ে কঠোর অবস্থান নেয়। ফায়ার লাইসেন্স, অগ্নিনিরাপত্তা অডিট, ফায়ার অ্যালার্ম ও জরুরি বহির্গমন ব্যবস্থা না থাকায় একের পর এক হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

বর্তমানে কলকাতায় প্রায় ১১ হাজার বাংলাদেশি পর্যটক রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৭ হাজারই নিউমার্কেট এলাকায় অবস্থান করছেন। হোটেল বন্ধ হয়ে যাওয়ায় কেউ নতুন থাকার জায়গা খুঁজছেন, আবার কেউ নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে হোটেলের সংকট তৈরি হওয়ায় কিছু এলাকায় ভাড়া দেড় থেকে দ্বিগুণ পর্যন্ত বেড়ে গেছে। তবে প্রশাসন জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা হবে না এবং অগ্নিনিরাপত্তা বিধি না মানা হোটেলের বিরুদ্ধে অভিযান চলবে।

 42
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।