মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি, বড় ঝুঁকিতে চাকরিপ্রার্থীরাঘুষ.সাইটে ৩ দিনেই ১৩২৯ অভিযোগ, ঘুষ দাবি ২৫ কোটি টাকাপ্রকাশ হলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিজাতীয় নির্বাচনের চেয়ে ভালো করতে চাই স্থানীয় নির্বাচন: সিইসিঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান মঙ্গলবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতিনুসরাত হত্যা: অধ্যক্ষসহ ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবননিষিদ্ধ সংগঠনের সভা-সমাবেশের অধিকার নেই: আইনমন্ত্রীজামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখেছে: রাশেদভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়চার আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতে স্কিম ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংকরাজনৈতিক মতভেদ থাকলেও বাণিজ্য এগিয়ে নেয়ার বার্তা ভারতেরনাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহতইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ১ ডলারে ২০ লাখহরমুজে নিয়ম না মানলে জাহাজ আটক বা জব্দের হুঁশিয়ারিভারতের মহারাষ্ট্রের হাসপাতালে আগুন, ৩ নবজাতকের মৃত্যুকলকাতায় একসঙ্গে ২২১ হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি পর্যটকরাঅভিষেকেই জোড়া গোল, নতুন ক্লাবকে জেতালেন সালাহকঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিনজুলাই হত্যাকাণ্ডে উসকানির অভিযোগে ট্রাইব্যুনালে ৩ সাংবাদিকমালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ২৫ এজেন্সির তালিকা ঘিরে সিন্ডিকেটের শঙ্কাসালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডিনুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায় আজ

হরমুজে নিয়ম না মানলে জাহাজ আটক বা জব্দের হুঁশিয়ারি

হরমুজে নিয়ম না মানলে জাহাজ আটক বা জব্দের হুঁশিয়ারি
হরমুজে নিয়ম না মানলে জাহাজ আটক বা জব্দের হুঁশিয়ারি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৪, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ন

হরমুজ প্রণালিতে চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়ম না মানলে জাহাজ জরিমানা, আটক বা জব্দ করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এমনকি নিয়ম লঙ্ঘনকারী জাহাজকে সহযোগিতা করা জাহাজগুলোকেও শাস্তির আওতায় আনার কথা জানিয়েছে ইরান।

রোববার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেয় ইরানের পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি কর্তৃপক্ষ।

উপসাগরীয় অঞ্চলে পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠানগুলোকে জাহাজ ভাড়া নেয়ার আগে নিয়ম লঙ্ঘনের অভিযোগে তালিকাভুক্ত জাহাজের হালনাগাদ তালিকা যাচাই করতে বলা হয়েছে। জাহাজ থেকে জাহাজে পণ্য স্থানান্তরসহ বিভিন্নভাবে তালিকাভুক্ত জাহাজকে সহযোগিতা করা হলে সংশ্লিষ্ট জাহাজকেও ওই তালিকায় যুক্ত করা হবে।

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অচলাবস্থার মধ্যেই এই হুঁশিয়ারি এলো। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

যুবায়ের/মি.

 47
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।