বগুড়ায় ৭ মামলার আসামী ২ হাজার ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মনোয়ার হোসেন মোহন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, তিনি দীর্ঘদিন ধরে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা ইয়াবা বিক্রি করে আসছিলেন।
রোববার (২৩ আগস্ট) সকালে সদর উপজেলার মাটিডালী করতোয়াপাড়া এলাকায় মোহনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির একটি দল। মোহন ওই এলাকার হারুন অর রশিদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির একটি দল মোহনের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর বিছানার তোশকের নিচ থেকে ২ হাজার ১০০ পিস ইয়াবা ও নগদ ৩৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মোহনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। পরে তাঁকে আদালতে পাঠানো হবে।
ওসি আরও বলেন, মোহনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকসংক্রান্ত সাতটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা ইয়াবা বিক্রি করে আসছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
সজল শেখ, বগুড়া জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।