খুলনার ডুমুরিয়ায় দুটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষে সাশ্রয় হওয়া ১ কোটি ৩৬ লাখ ৩১ হাজার ১৯ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার।
দুটি খাল পুনঃখননের জন্য সরকার ৩ কোটি ৯ লাখ ৬ হাজার ৭৬৯ টাকা বরাদ্দ দেয়। নির্ধারিত কাজের পাশাপাশি প্রায় ৫ হাজার ফলজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়।
তবে অতিবৃষ্টি ও মাটির প্রকৃতিগত সমস্যার কারণে রঘুনাথপুর ইউনিয়নের কৃষ্ণনগর নিমতলা খালের নির্ধারিত ৭ কিলোমিটারের মধ্যে ৫ দশমিক ১ কিলোমিটার খনন করা সম্ভব হয়েছে।
শ্রমিকের মজুরি, যন্ত্রপাতি ও পরিবহনসহ প্রয়োজনীয় ব্যয় মেটানোর পর অবশিষ্ট টাকা সরকারি বিধি মেনে কোষাগারে জমা দেওয়া হয়।
ইউএনও সবিতা সরকার বলেন, সরকারি প্রকল্পের প্রতিটি টাকা জনগণের। তাই যতটুকু কাজ হয়েছে, শুধু ততটুকুর বিল পরিশোধ করে অবশিষ্ট অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।