শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

মাঝ আকাশে ল্যাপটপে আগুন, আহত ৫ যাত্রী

মাঝ আকাশে ল্যাপটপে আগুন, আহত ৫ যাত্রী
মাঝ আকাশে ল্যাপটপে আগুন, আহত ৫ যাত্রী
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৩, ২০২৬ ০১:৫৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে এক যাত্রীর ল্যাপটপে আগুন ধরে পাঁচজন আহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) আটলান্টা থেকে ডালাস যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

ফ্লাইটের পাইলট জানান, ল্যাপটপে আগুন লাগার পর ক্রু ও অ্যাটেন্ডেন্টরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। পরে বিমানটি নিরাপদে ডালাস বিমানবন্দরে অবতরণ করে।

ডালাসে পৌঁছানোর পর আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। ফ্লাইটে পাইলট, কো-পাইলট, ক্রু, অ্যাটেন্ডেন্ট ও যাত্রীসহ মোট ১৩৩ জন ছিলেন।

বিমানটি নিরাপদে অবতরণ করায় পাইলট, কো-পাইলট ও ক্রুদের ধন্যবাদ জানিয়েছে আমেরিকান এয়ারলাইন্স।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ল্যাপটপে ব্যবহৃত লিথিয়াম ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে আগুন ধরতে পারে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ফ্লাইটে ল্যাপটপে আগুন বা বিস্ফোরণের ৫৮টি ঘটনা ঘটেছে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।