শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

হরমুজকে ফের ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

হরমুজকে ফের ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৩, ২০২৬ ১২:০১ অপরাহ্ন

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির একটি মানচিত্র আবারও সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোস্টে প্রণালিটিকে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে উল্লেখ করেছেন তিনি। এর জবাবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র অবস্থান পরিবর্তন না করলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে।

গেল ১৮ আগস্টও একই ধরনের একটি মানচিত্র শেয়ার করেছিলেন ট্রাম্প। এর আগে ১৪ আগস্ট লং আইল্যান্ডের একটি পুলিশ একাডেমিতে বক্তব্য দেয়ার সময় তিনি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা বলেছিলেন।

ট্রাম্পের দাবির সমালোচনা করে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই বলেছেন, হরমুজ প্রণালির মালিকানা দাবি করার সঙ্গে বাস্তবতার বড় ধরনের ব্যবধান রয়েছে। একই সঙ্গে তিনি পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রবিহীন নতুন ব্যবস্থার কথা বলেন।

এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা দেয়ার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার ঘোষণা দিতে পারেন। একই সঙ্গে ইরানের তেল রপ্তানি বন্ধে চীনের সহযোগিতাও চাওয়া হয়েছে।

ইরান এসব নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র নিজেদের দেশের বাইরে অর্থনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে।

এদিকে হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনার কারণে বিশ্বজুড়ে জ্বালানি পরিবহন ব্যাহত হচ্ছে। বড় তেলবাহী জাহাজ ও এলএনজি ট্যাংকারের চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

 যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।