বঙ্গোপসাগরে ভারতের ওড়িশা উপকূলের কাছে সিঙ্গাপুরগামী একটি পণ্যবাহী জাহাজ ডুবে ২৪ নাবিক নিখোঁজ হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) পানামার পতাকাবাহী এমভি ওশান-উইনার নামের জাহাজটি উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ডুবে যায়।
জাহাজটিতে থাকা ২৪ নাবিকের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক। রোববার সকাল ১১টা ৪৮ মিনিটে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায় শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার।
জাহাজটি পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেডের সতর্কবার্তার পর উদ্ধার অভিযান শুরু করে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী। অভিযানে কোস্ট গার্ডের ভারদ ও আনমোল এবং ভিজিত নামে আরও একটি জাহাজ মোতায়েন করা হয়েছে।
এখন পর্যন্ত একটি লাইফ র্যাফট থেকে দুইজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কোস্ট গার্ড। নিখোঁজ নাবিকদের উদ্ধারে অভিযান চলছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।