রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
টানা পাঁচ দিন বজ্রসহ ভারী বর্ষণের আভাসজ্বালানি সংকট কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রীজাতীয় স্বার্থ নিশ্চিত করেই সঠিক সময়ে হবে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রীভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদনরাষ্ট্রপতির দায়িত্ব নেয়ায় মির্জা ফখরুলের আসন শূন্য ঘোষণামন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টাজাতীয় ই-হেলথ প্ল্যাটফর্ম চালুতে পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীরফ্লোটিলা নৌযাত্রীদের আটক-নির্যাতন, নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানাকলকাতার সেই হোটেলে আগুনের পর উধাও মালিক, ৪ দিনেও মেলেনি হদিসদিল্লিতে কোটাবিরোধী বিক্ষোভ, রাতে আটক বহু আন্দোলনকারীফিলিস্তিনিদের পাশে ইইউ, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রস্তুতিবাংলাদেশ থেকে যাওয়া ৩ ধর্মের শরণার্থীদের নাগরিকত্ব দেবে ভারতবাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে প্রস্তুত ইরানছেলেকে বাঁচাতে গিয়ে পাহাড় থেকে পড়ে বাবা-মাসহ ছেলের মৃত্যুঅভিবাসী অধিকার সংস্থার মামলায় ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ বাতিলপদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতির জবাব, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’ফিফার শাস্তি নিয়ে নীরবতা ভাঙল আর্জেন্টিনা, আপিলের প্রস্তুতিভারতের পরিবর্তে আসিয়ান কাপে খেলবে বাংলাদেশতারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে খেলাধুলাই প্রধান হাতিয়ার: মীর শাহে আলম: প্রতিমন্ত্রীসিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে: প্রতিমন্ত্রী শাহে আলমজাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকলকাতায় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ নিতে বেনাপোলে স্বজনরাবগুড়ায় মহাসড়কে ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহতইলিয়াস আলী গুম: বিমান বাহিনীর সাইফকে রোববার তোলা হবে ট্রাইব্যুনালে

ভারতের পরিবর্তে আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

ভারতের পরিবর্তে আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ
ভারতের পরিবর্তে আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২২, ২০২৬ ০৮:০০ অপরাহ্ন

প্রথমবার ফিফার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাওয়া আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশকে খেলার অনুমতি দিয়েছে ফিফা। ফলে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় এই আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ।

শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সভায় বিষয়টি নিশ্চিত করা হয়।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় ভারতের অংশ নেওয়ার কথা থাকলেও সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ থাকায় তারা নাম প্রত্যাহার করে নেয়।

এরপর ভারতের পরিবর্তে বাংলাদেশকে খেলার প্রস্তাব দেয় ফিফা। বাফুফের জাতীয় দল কমিটি গত শুক্রবার জরুরি সভা করে টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি জানায়। এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অংশগ্রহণের অনুমতিও দিয়েছে ফিফা।

 

যুবায়ের/মি.

 26
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।