রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
টানা পাঁচ দিন বজ্রসহ ভারী বর্ষণের আভাসজ্বালানি সংকট কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রীজাতীয় স্বার্থ নিশ্চিত করেই সঠিক সময়ে হবে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রীভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদনরাষ্ট্রপতির দায়িত্ব নেয়ায় মির্জা ফখরুলের আসন শূন্য ঘোষণামন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টাজাতীয় ই-হেলথ প্ল্যাটফর্ম চালুতে পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীরফ্লোটিলা নৌযাত্রীদের আটক-নির্যাতন, নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানাকলকাতার সেই হোটেলে আগুনের পর উধাও মালিক, ৪ দিনেও মেলেনি হদিসদিল্লিতে কোটাবিরোধী বিক্ষোভ, রাতে আটক বহু আন্দোলনকারীফিলিস্তিনিদের পাশে ইইউ, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রস্তুতিবাংলাদেশ থেকে যাওয়া ৩ ধর্মের শরণার্থীদের নাগরিকত্ব দেবে ভারতবাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে প্রস্তুত ইরানছেলেকে বাঁচাতে গিয়ে পাহাড় থেকে পড়ে বাবা-মাসহ ছেলের মৃত্যুঅভিবাসী অধিকার সংস্থার মামলায় ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ বাতিলপদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতির জবাব, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’ফিফার শাস্তি নিয়ে নীরবতা ভাঙল আর্জেন্টিনা, আপিলের প্রস্তুতিভারতের পরিবর্তে আসিয়ান কাপে খেলবে বাংলাদেশতারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে খেলাধুলাই প্রধান হাতিয়ার: মীর শাহে আলম: প্রতিমন্ত্রীসিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে: প্রতিমন্ত্রী শাহে আলমজাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকলকাতায় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ নিতে বেনাপোলে স্বজনরাবগুড়ায় মহাসড়কে ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহতইলিয়াস আলী গুম: বিমান বাহিনীর সাইফকে রোববার তোলা হবে ট্রাইব্যুনালে

ফিফার শাস্তি নিয়ে নীরবতা ভাঙল আর্জেন্টিনা, আপিলের প্রস্তুতি

ফিফার শাস্তি নিয়ে নীরবতা ভাঙল আর্জেন্টিনা, আপিলের প্রস্তুতি
ফিফার শাস্তি নিয়ে নীরবতা ভাঙল আর্জেন্টিনা, আপিলের প্রস্তুতি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২২, ২০২৬ ০৭:৪৪ অপরাহ্ন

ফিফার দেয়া শাস্তিকে ‘অতিরঞ্জিত দাবি করে নিষেধাজ্ঞা কমানোর জন্য আপিল করার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিশেষ করে লিয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মোলিনার শাস্তি কমানোর বিষয়ে জোর দিচ্ছে তারা।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার ছয়টি শাস্তিমূলক মামলার রায় পেয়েছে এএফএ। সংস্থাটির আইনবিষয়ক ব্যবস্থাপক আন্দ্রেস পাতোন উরিচ মনে করেন, ফাইনালের ঘটনাকে কেন্দ্র করে পারেদেস, মোলিনা ও আয়ালার ওপর দেয়া নিষেধাজ্ঞা তাদের কর্মকাণ্ডের তুলনায় কঠোর হয়েছে।

উরিচ জানান, প্রথমে রায়ের পূর্ণাঙ্গ কারণ জানতে চাওয়া হবে। এরপর প্রয়োজনীয় প্রমাণ ও ভিডিওসহ আপিল করা হবে। ফিফার আপিল কমিশন শাস্তি বহাল রাখা, কমানো কিংবা পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারবে।

এএফএ ২০১৮ সালের লিওনেল মেসির ঘটনাকেও আপিলের নজির হিসেবে তুলে ধরতে চায়। বিশ্বকাপ বাছাইপর্বে সহকারী রেফারিকে অপমানের অভিযোগে মেসিকে চার ম্যাচ নিষিদ্ধ করা হলেও পরে আপিলের মাধ্যমে সেই নিষেধাজ্ঞা বাতিল হয়েছিল।

উরিচ জানান, আপিল কমিশন শাস্তি বহাল রাখলে বিষয়টি কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) নেওয়ার কথাও বিবেচনা করবে এএফএ।

 

যুবায়ের/মি.

 26
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।