রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
টানা পাঁচ দিন বজ্রসহ ভারী বর্ষণের আভাসজ্বালানি সংকট কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রীজাতীয় স্বার্থ নিশ্চিত করেই সঠিক সময়ে হবে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রীভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদনরাষ্ট্রপতির দায়িত্ব নেয়ায় মির্জা ফখরুলের আসন শূন্য ঘোষণামন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টাজাতীয় ই-হেলথ প্ল্যাটফর্ম চালুতে পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীরফ্লোটিলা নৌযাত্রীদের আটক-নির্যাতন, নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানাকলকাতার সেই হোটেলে আগুনের পর উধাও মালিক, ৪ দিনেও মেলেনি হদিসদিল্লিতে কোটাবিরোধী বিক্ষোভ, রাতে আটক বহু আন্দোলনকারীফিলিস্তিনিদের পাশে ইইউ, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রস্তুতিবাংলাদেশ থেকে যাওয়া ৩ ধর্মের শরণার্থীদের নাগরিকত্ব দেবে ভারতবাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে প্রস্তুত ইরানছেলেকে বাঁচাতে গিয়ে পাহাড় থেকে পড়ে বাবা-মাসহ ছেলের মৃত্যুঅভিবাসী অধিকার সংস্থার মামলায় ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ বাতিলপদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতির জবাব, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’ফিফার শাস্তি নিয়ে নীরবতা ভাঙল আর্জেন্টিনা, আপিলের প্রস্তুতিভারতের পরিবর্তে আসিয়ান কাপে খেলবে বাংলাদেশতারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে খেলাধুলাই প্রধান হাতিয়ার: মীর শাহে আলম: প্রতিমন্ত্রীসিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে: প্রতিমন্ত্রী শাহে আলমজাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকলকাতায় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ নিতে বেনাপোলে স্বজনরাবগুড়ায় মহাসড়কে ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহতইলিয়াস আলী গুম: বিমান বাহিনীর সাইফকে রোববার তোলা হবে ট্রাইব্যুনালে

জাতীয় ই-হেলথ প্ল্যাটফর্ম চালুতে পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় ই-হেলথ প্ল্যাটফর্ম চালুতে পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় ই-হেলথ প্ল্যাটফর্ম চালুতে পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২২, ২০২৬ ০৭:১৭ অপরাহ্ন

দেশের স্বাস্থ্যসেবাকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এর কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যখাতে সমন্বিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সভায় এ নির্দেশ দেওয়া হয়।

সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে আলোচনা হয়। পাইলট প্রকল্পের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা, সম্ভাব্য সমস্যা, ব্যয় ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে। পরে এর ফলাফল পর্যালোচনা করে পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকায় কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়ে বলেন, এমন একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই এর সুফল পান এবং চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হয়।

তিনি রোগীদের স্বাস্থ্যতথ্য নিরাপদে সংরক্ষণ এবং প্রয়োজনের সময় সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছে তা সহজে পৌঁছানোর ব্যবস্থার ওপরও গুরুত্ব দেন।

যুবায়ের/মি.

 32
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !