বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে রোববার (২৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে প্রসিকিউশন। এর আগে গত ৯ আগস্ট সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-১।
প্রসিকিউশন জানিয়েছে, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততার তথ্য পেয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে রোববার সকাল ৯টার পর সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। পরে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদন করা হবে।
২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী। তিনি সিলেট বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সিলেট-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।