রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
টানা পাঁচ দিন বজ্রসহ ভারী বর্ষণের আভাসজ্বালানি সংকট কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রীজাতীয় স্বার্থ নিশ্চিত করেই সঠিক সময়ে হবে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রীভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদনরাষ্ট্রপতির দায়িত্ব নেয়ায় মির্জা ফখরুলের আসন শূন্য ঘোষণামন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টাজাতীয় ই-হেলথ প্ল্যাটফর্ম চালুতে পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীরফ্লোটিলা নৌযাত্রীদের আটক-নির্যাতন, নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানাকলকাতার সেই হোটেলে আগুনের পর উধাও মালিক, ৪ দিনেও মেলেনি হদিসদিল্লিতে কোটাবিরোধী বিক্ষোভ, রাতে আটক বহু আন্দোলনকারীফিলিস্তিনিদের পাশে ইইউ, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রস্তুতিবাংলাদেশ থেকে যাওয়া ৩ ধর্মের শরণার্থীদের নাগরিকত্ব দেবে ভারতবাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে প্রস্তুত ইরানছেলেকে বাঁচাতে গিয়ে পাহাড় থেকে পড়ে বাবা-মাসহ ছেলের মৃত্যুঅভিবাসী অধিকার সংস্থার মামলায় ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ বাতিলপদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতির জবাব, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’ফিফার শাস্তি নিয়ে নীরবতা ভাঙল আর্জেন্টিনা, আপিলের প্রস্তুতিভারতের পরিবর্তে আসিয়ান কাপে খেলবে বাংলাদেশতারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে খেলাধুলাই প্রধান হাতিয়ার: মীর শাহে আলম: প্রতিমন্ত্রীসিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে: প্রতিমন্ত্রী শাহে আলমজাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকলকাতায় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ নিতে বেনাপোলে স্বজনরাবগুড়ায় মহাসড়কে ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহতইলিয়াস আলী গুম: বিমান বাহিনীর সাইফকে রোববার তোলা হবে ট্রাইব্যুনালে

পদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতির জবাব, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’

পদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতির জবাব, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’
পদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতির জবাব, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২২, ২০২৬ ০৫:৫৩ অপরাহ্ন

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা নিয়ে বিতর্কের মধ্যেই পদত্যাগের প্রশ্নে অদ্ভুত জবাব দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ডোমিনিকান প্রজাতন্ত্রের একটি হোটেলের বাইরে তাকে প্রশ্ন করেন স্কাই নিউজের মার্কিন সংবাদদাতা জেমস ম্যাথিউস। ফুটবলের বিভিন্ন মহল থেকে পদত্যাগের দাবি ওঠার পরও কেন দায়িত্ব ছাড়ছেন না এবং বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনার মাধ্যমে তিনি ফুটবলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন কি না জানতে চান সাংবাদিক।

তবে এসব প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে ইনফান্তিনো বলেন, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর। অনেক ধন্যবাদ। পরে গাড়িতে ওঠার সময়ও ম্যাথিউস পদত্যাগের বিষয়ে প্রশ্ন করলে ইনফান্তিনো বলেন, ‘সেলুনে আপনার সঙ্গে দেখা হবে।

তার এমন মন্তব্যের পর সমালোচনা আরও জোরালো হয়েছে। ফিফার ছয় মহাদেশীয় কনফেডারেশনের মধ্যে তিনটি বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগের উদ্যোগ নিয়ে ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছে। উয়েফাও তার নেতৃত্বের ওপর আস্থা হারানোর কথা জানিয়েছে।

এদিকে বিভিন্ন দেশের সমর্থক সংগঠন ইনফান্তিনোর পদত্যাগ দাবি করে অনলাইন পিটিশন চালু করেছে। তাদের অভিযোগ, বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা গোপনে করা হয়েছিল।

 

যুবায়ের/মি.

 33
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।