অধিকৃত পশ্চিম তীরকে বিভক্ত করার ইসরায়েলি পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ। ই-১ প্রকল্পের আওতায় ইসরায়েল নতুন বসতি নির্মাণের উদ্যোগ নেওয়ায় এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইইউ।
আল জাজিরা ও গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ই-১ এলাকায় বসতি নির্মাণ শুরু হলে ইসরায়েলের বিরুদ্ধে বাণিজ্য, শিক্ষা, নিরাপত্তা ও কূটনৈতিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে ইইউ।
ইসরায়েলের পরিকল্পনার বিরোধিতা করেছে সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, কাতার ও মিশর। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়েও পরিকল্পনাটিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক যৌথ বিবৃতিতে এসব দেশ ইসরায়েলকে পরিকল্পনা প্রত্যাহারের আহ্বান জানায়। একই সঙ্গে বসতি নির্মাণের সঙ্গে যুক্ত হলে আইনি ও সুনামগত ঝুঁকির বিষয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়।
ই-১ এলাকায় বড় আকারে ইসরায়েলি বসতি নির্মাণ হলে পশ্চিম তীর উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মধ্যে যোগাযোগ দুর্বল হয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাও বাধাগ্রস্ত হতে পারে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।