রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
টানা পাঁচ দিন বজ্রসহ ভারী বর্ষণের আভাসজ্বালানি সংকট কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রীজাতীয় স্বার্থ নিশ্চিত করেই সঠিক সময়ে হবে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রীভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদনরাষ্ট্রপতির দায়িত্ব নেয়ায় মির্জা ফখরুলের আসন শূন্য ঘোষণামন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টাজাতীয় ই-হেলথ প্ল্যাটফর্ম চালুতে পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীরফ্লোটিলা নৌযাত্রীদের আটক-নির্যাতন, নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানাকলকাতার সেই হোটেলে আগুনের পর উধাও মালিক, ৪ দিনেও মেলেনি হদিসদিল্লিতে কোটাবিরোধী বিক্ষোভ, রাতে আটক বহু আন্দোলনকারীফিলিস্তিনিদের পাশে ইইউ, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রস্তুতিবাংলাদেশ থেকে যাওয়া ৩ ধর্মের শরণার্থীদের নাগরিকত্ব দেবে ভারতবাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে প্রস্তুত ইরানছেলেকে বাঁচাতে গিয়ে পাহাড় থেকে পড়ে বাবা-মাসহ ছেলের মৃত্যুঅভিবাসী অধিকার সংস্থার মামলায় ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ বাতিলপদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতির জবাব, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’ফিফার শাস্তি নিয়ে নীরবতা ভাঙল আর্জেন্টিনা, আপিলের প্রস্তুতিভারতের পরিবর্তে আসিয়ান কাপে খেলবে বাংলাদেশতারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে খেলাধুলাই প্রধান হাতিয়ার: মীর শাহে আলম: প্রতিমন্ত্রীসিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে: প্রতিমন্ত্রী শাহে আলমজাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকলকাতায় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ নিতে বেনাপোলে স্বজনরাবগুড়ায় মহাসড়কে ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহতইলিয়াস আলী গুম: বিমান বাহিনীর সাইফকে রোববার তোলা হবে ট্রাইব্যুনালে

দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে: প্রতিমন্ত্রী শাহে আলম

দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে: প্রতিমন্ত্রী শাহে আলম
দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে: প্রতিমন্ত্রী শাহে আলম
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২২, ২০২৬ ০১:০৯ অপরাহ্ন

দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়া দেশে গণতন্ত্রের চর্চা ও বিকাশের বড় প্রমাণ। রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ায় বিরোধী দলকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

শনিবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে বগুড়ার মোকামতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, গণতন্ত্র শুধু নির্বাচন আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা, রাজনৈতিক সহনশীলতা এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়েই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়।

তিনি বলেন, সম্মান দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ। তিনি যেকোনো সময় যেকোনো মানুষকে সম্মান দিতে পারেন, আবার যেকোনো সময় সেই সম্মান ছিনিয়েও নিতে পারেন। তাই কোনো রাজনীতিবিদেরই অহংকার করা উচিত নয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অহংকারহীন একজন সজ্জন রাজনীতিবিদ। তিনি দায়িত্বশীলতার সঙ্গে দেশ পরিচালনা করছেন। মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নই তার রাজনীতির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এ ছাড়া তিনি মোকামতলা ইউনিয়ন জামে মসজিদ ও মোকামতলা খেলার মাঠের উন্নয়নকাজ পরিদর্শন করেন।

 

সজল শেখ, বগুড়া জেলা প্রতিনিধি

 185
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।