শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

অভিবাসী অধিকার সংস্থার মামলায় ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ বাতিল

অভিবাসী অধিকার সংস্থার মামলায় ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ বাতিল
অভিবাসী অধিকার সংস্থার মামলায় ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ বাতিল
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২২, ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়াকরণ স্থগিত রাখার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি বাতিল করেছেন নিউইয়র্কের ম্যানহাটান জেলা আদালতের বিচারক জ্যানেট ভার্গাস।

শুক্রবার (২১ আগস্ট) এক মামলার রায়ে বিচারক বলেন, নির্দিষ্ট দেশগুলোর নাগরিকদের জাতীয়তার ভিত্তিতে ভিসা প্রক্রিয়া স্থগিত রাখার নীতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনগত এখতিয়ারের মধ্যে পড়ে না। এটি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিধিবদ্ধ ক্ষমতার সীমাও অতিক্রম করেছে।

চলতি বছরের ১৩ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়া, কলম্বিয়া, মিসর, সিরিয়াসহ ৭৫টি দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়াকরণ স্থগিতের ঘোষণা দেয়। ২১ জানুয়ারি থেকে তা কার্যকর হয়।

মার্কিন প্রশাসনের দাবি ছিল, এসব দেশের অভিবাসীদের মধ্যে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি হওয়ায় যুক্তরাষ্ট্রের করদাতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এই নীতির বিরুদ্ধে অভিবাসী অধিকার সংস্থা ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক ও আফ্রিকান কমিউনিটিজ টুগেদার মামলা করে। সেই মামলার রায়েই স্থগিতাদেশ বাতিল করা হলো।

এর আগে ৩ আগস্ট কলাম্বিয়া জেলা আদালতের বিচারক অমিত মেহতাও বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের গ্রিনকার্ড আবেদন পর্যালোচনায় স্থগিতাদেশকে অবৈধ ঘোষণা করেছিলেন।

 

যুবায়ের/মি.

 

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।