বগুড়ার মোকামতলায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম (৫৬) নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের ১৪ বিজিবির হাবিলদার ছিলেন। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া গ্রামের কফিল উদ্দিন সরকারের ছেলে।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি রইচ উদ্দিন জানান, ছুটিতে বাড়ি ফেরার পথে সহকর্মীর সঙ্গে মোকামতলা বন্দরে বাস থেকে নামেন রফিকুল। পরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। সেটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
সজল শেখ, বগুড়া
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।