বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক শুভেচ্ছাবার্তায় ড. ইউনূস মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ও নেতৃত্বের প্রশংসা করেন।
তিনি বলেন, পাঁচ দশকের বেশি সময়ের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও সংকটকালে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা মির্জা ফখরুলকে জাতীয় রাজনীতিতে স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।
রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব গ্রহণে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত হবে বলেও আশা প্রকাশ করেন ড. ইউনূস।
তিনি আরও বলেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। একই সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন তিনি।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।