সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রী

তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রী
তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২০, ২০২৬ ০১:৪৩ অপরাহ্ন

তুরস্কের সঙ্গে উত্তেজনা বাড়ানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। নেতানিয়াহুর পদক্ষেপকে ‘বেপরোয়া ও বোকামিপূর্ণ’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেছেন, এর পেছনে রাজনৈতিক স্বার্থ কাজ করছে।

বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বারাক বলেন, নির্বাচনের আগে নিরাপত্তা সংকট তৈরি করে জনগণের মধ্যে উদ্বেগ বাড়ানোর চেষ্টা করছেন নেতানিয়াহু। তার মতে, তুরস্ক ইরান বা বাশার আল-আসাদের সিরিয়া নয় এবং আঙ্কারার সঙ্গে এমন কোনো বিরোধ নেই, যার সমাধান সম্ভব নয়।

বারাক বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে গোপন যোগাযোগের মাধ্যমে তুরস্কের সঙ্গে কৌশলগত সমস্যা নিয়ন্ত্রণ বা সমাধান করা সম্ভব। কিন্তু নেতানিয়াহু পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। তিনি অভিযোগ করেন, ইসরায়েলের নিরাপত্তার চেয়ে রাজনৈতিকভাবে টিকে থাকাকে বেশি গুরুত্ব দিচ্ছেন নেতানিয়াহু।

এদিকে ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার গোলান সিরিয়ায় ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে ‘উসকানিমূলক ও বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন। তার দাবি, এসব হামলা ইসরায়েলকে তুরস্কের সঙ্গে সংঘাতের আরও কাছে নিয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রসহ মিত্রদের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে।

 

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।