বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বর

লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলা

লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলা
লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২০, ২০২৬ ১২:০৮ অপরাহ্ন

সৌদি আরবের আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠী। ইরান-সমর্থিত এই গোষ্ঠীর দাবি অনুযায়ী লোহিত সাগর, এডেন উপসাগর আরব সাগরে এসব হামলা চালানো হয়েছে। গত এক মাসে সৌদি তেলবাহী ট্যাংকার ছাড়াও সামরিক স্থাপনা তেল অবকাঠামোসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে মোট ৩১টি অভিযান চালানোর দাবিও করেছে তারা।

হুথি মুখপাত্র আমিন হাইয়ান বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান। তার দাবি, সৌদি আরবের নৌ চলাচলে বিধিনিষেধ এবং ইয়েমেনের ভূখণ্ড আকাশসীমায় কথিত লঙ্ঘনের জবাব দিতেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

হাইয়ানের দাবি, ২০ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত আটটি সৌদি তেল ট্যাংকারে হামলা চালানো হয়। এর মধ্যে পাঁচটি লোহিত সাগরে এবং তিনটি এডেন উপসাগর আরব সাগরে। একই সময়ে আঞ্চলিক জলপথে চলাচলকারী সৌদির ৪৮টি তেলবাহী ট্যাংকার আটকে দেওয়ার দাবিও করেছে হুথিরা।

ছাড়া ইয়ানবু, নাজরান, জিজান আবহাসহ সৌদির বিভিন্ন এলাকায় এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের তেল স্থাপনায় নয়টি অভিযান চালানোর দাবি করেছেন হাইয়ান। এসব দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

যুবায়ের/মি.

 22
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।