রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে চিহ্নিত মাদক কারবারি চুয়া সেলিমকে গ্রেপ্তার করেছে র্যাব-২। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোররাতে সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহতারিমের নেতৃত্বে অভিযান চালিয়ে তার আস্তানা থেকে তাকে আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, জেনেভা ক্যাম্পের ভেতরে অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেপ্তার করা বেশ কঠিন। ক্যাম্পটিতে মাদক কারবারের সঙ্গে জড়িত কয়েকজন শীর্ষ ব্যক্তির মধ্যে চুয়া সেলিম অন্যতম। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
র্যাব-২ জানায়, সম্প্রতি সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহতারিমের নেতৃত্বে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, কিশোর গ্যাংয়ের বিভিন্ন পর্যায়ের নেতা এবং মাদক কারবারিদের গ্রেপ্তার করা হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।