সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

কলকাতায় নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনার উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কলকাতায় নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনার উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কলকাতায় নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনার উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৯, ২০২৬ ০৮:৩৩ অপরাহ্ন

কলকাতার নিউমার্কেট এলাকায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ শনাক্তকরণ ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি বলেন, কলকাতায় বাংলাদেশ মিশন মরদেহ শনাক্তকরণ ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কাজ করছে। প্রক্রিয়া শেষ হলেই দ্রুততম সময়ে মরদেহ দেশে আনা হবে। নিহতদের পরিবারের কেউ মরদেহ দেশে আনার ব্যয় বহন করতে না পারলে সরকার সেই খরচ বহন করবে বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ আগুনে ৮ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু হয়। এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে। তাদের মধ্যে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শিম্মিন, দুই বছরের শিশুসন্তান শর্ণশিষ দত্ত, শ্বশুর আকরাম আলী এবং ঢাকার সাভারের আহমেদ বাবু রয়েছেন।

এদিকে অগ্নিকাণ্ডের পর হোটেলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। একই সঙ্গে শহরের হোটেলসহ বিভিন্ন বাণিজ্যিক স্থাপনার অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যাচাইয়ে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেয়া হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।