বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বর

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর, স্বাগত জানালেন কাবার ইমাম

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর, স্বাগত জানালেন কাবার ইমাম
রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর, স্বাগত জানালেন কাবার ইমাম
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৯, ২০২৬ ০৮:২০ অপরাহ্ন

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেনএমন খবর ছড়িয়ে পড়ার পর তাকে অভিনন্দন জানিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির আদ-দোসারি। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কার্লোসের ছবি প্রকাশ করে তাকে স্বাগত জানান তিনি।

পোস্টে শায়খ ইয়াসির আদ-দোসারি লেখেন, ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম। একই সঙ্গে কার্লোসের জন্য দোয়া করে তিনি আল্লাহর কাছে তার ঈমান দৃঢ় রাখা ও ইসলাম গ্রহণে বরকত দেয়ার প্রার্থনা করেন।

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরটি মঙ্গলবার প্রকাশ্যে আনেন তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্য আলি শাহিন। ব্রাজিল সফরের সময় স্থানীয় মুসলিম প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ দাবি করেন।

আলি শাহিনের দাবি, ব্রাজিলের ইসলামি ব্যক্তিত্ব শায়খ জিহাদ হাম্মাদের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন। প্রায় চার সপ্তাহ আগে সাও পাওলোতে এক বৈঠকের সময় কার্লোস কালিমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন বলেও দাবি করেন তিনি।

তবে আন্তর্জাতিক ফুটবল সংবাদমাধ্যম গোল ডটকম জানিয়েছে, রবার্তো কার্লোস নিজে বা তার কোনো আনুষ্ঠানিক প্রতিনিধি এখনো ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেননি। ফলে খবরটি নিয়ে এখনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

 42
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।