বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বর

জানালা দিয়ে কার্নিশে নেমে কলকাতার আগুন থেকে বাঁচলেন ঢাকাই দম্পতি

জানালা দিয়ে কার্নিশে নেমে কলকাতার আগুন থেকে বাঁচলেন ঢাকাই দম্পতি
জানালা দিয়ে কার্নিশে নেমে কলকাতার আগুন থেকে বাঁচলেন ঢাকাই দম্পতি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৯, ২০২৬ ০৭:৫৮ অপরাহ্ন

কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় জানালা দিয়ে কার্নিশে নেমে প্রাণে বেঁচেছেন বাংলাদেশি দম্পতি সুমাইয়া আক্তার ও রেজাউল ইসলাম। মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে।

সপ্তাহখানেক আগে ঘুরতে কলকাতায় যাওয়া এই দম্পতি মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলে অবস্থান করছিলেন। রাত প্রায় ১টা ৫০ মিনিটে দরজায় ধাক্কার শব্দে ঘুম ভাঙার পর তারা দেখতে পান করিডর ও বারান্দা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন।

পরিস্থিতি বুঝতে পেরে দরজা দিয়ে বের না হয়ে স্ত্রীকে নিয়ে জানালা দিয়ে তিনতলার সরু কার্নিশে নেমে যান রেজাউল। সেখানে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সাহায্যের সংকেত দেন তারা।

পরে ফায়ার সার্ভিস মই দিয়ে তাদের উদ্ধার করে। তবে ভয়াবহ সেই অভিজ্ঞতার আতঙ্ক এখনো কাটেনি দম্পতির।

এ ঘটনায় হোটেলটিতে ৮ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, শিশুসন্তান ও শ্বশুরও রয়েছেন।

 31
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।