বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বর

তুরস্কের সেনা ঠেকাতে সিরিয়ায় ইসরায়েলি হামলা

তুরস্কের সেনা ঠেকাতে সিরিয়ায় ইসরায়েলি হামলা
তুরস্কের সেনা ঠেকাতে সিরিয়ায় ইসরায়েলি হামলা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৯, ২০২৬ ০৭:৪২ অপরাহ্ন

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটিতে আট দফা হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (১৮ আগস্ট) চালানো এই হামলার দায় স্বীকার করে তেল আবিব জানিয়েছে, ঘাঁটিটিতে তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতি ঠেকাতেই হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের দাবি, সিরিয়া ওই বিমানঘাঁটিতে তুর্কি সেনা মোতায়েনের অনুমতি দেয়ার দিকে এগিয়ে যাচ্ছিল। এতে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে বিদ্যমান নিরাপত্তা সমঝোতা লঙ্ঘিত হতে পারে বলে আশঙ্কা করেছিল তেল আবিব।

হামলায় বিমানঘাঁটির রানওয়ে ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যান করেছে তুরস্ক। আঙ্কারা জানিয়েছে, ওই বিমানঘাঁটিতে তুরস্কের সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা ছিল না। ইসরায়েল প্রতিবেশী দেশগুলোতে হামলার যৌক্তিকতা তৈরি করতেই এমন অভিযোগ করছে বলে মন্তব্য করেছে তুরস্ক।

এদিকে মার্কিন বিশেষ দূত টম ব্যারাক জানিয়েছেন, সিরিয়ার সরকার ইসরায়েলের জন্য কোনো হুমকি তৈরি করছে না। একই ধরনের সংঘাত এড়াতে ইসরায়েল, তুরস্ক ও সিরিয়ার মধ্যে যোগাযোগব্যবস্থা তৈরিতে ওয়াশিংটন কাজ করছে বলেও জানান তিনি।

 39
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।